
এফএনএস (ইয়াছিন মোহাম্মদ সিথুন; ডোমার, নীলফামারী) : “বিদ্যুৎ সাশ্রয়ী হই, ধাত্রীকে রক্ষা করি” এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যালয়ের ছাত্রদেও আধা ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ স্কাউটস'র আয়োজনে এনার্জিপ্যাকের সৌজন্যে বিদ্যুৎ সাশ্রয়ে মানববন্ধনে বাংলাদেশ স্কাউটস ডোমার উপজেলার কমিশনার ও ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে এসময় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বি এম এ কে আজাদ, উপজেলা স্কাউটসের যুগ্ন-সম্পাদক হারুন-অর-রশীদ, শিক্ষক আসাদুজ্জামানসহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকা ও শতাধীক ছাত্র মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে ২৩ মার্চ শনিবার রাত ৮.৩০ মিনিটি থেকে রাত ৯.৩০ মিনিট পর্যন্ত বৈদ্যুতিক বাতি বন্ধ/সীমিত রাখার আহবান করা হয়
ডোমারে এক সন্তানের জননীর আত্মহত্যা
এফএনএস (ইয়াছিন মোহাম্মদ সিথুন; ডোমার, নীলফামারী) : নীলফামারীর ডোমার উপজেলায় স্বামী স্ত্রী ঝগড়া করে এক সন্তানের জননী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের উত্তর নিমজখানা গ্রামের ভবনান্দর স্ত্রী এক সন্তানের জননী সরুবালা (৩০) স্বামী-স্ত্রী ঝগড়া করে শুক্রবার বিকালে সবার অগোচড়ে নিজ শোয়ার ঘড়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার ময়না তদন্তের জন্য জেলা সদরের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।