তাজা খবর : 
 
 
মহম্মদপুরের ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু
এফএনএস (মামুন-উর-রশীদ বিপ্লব; মহম্মদপুর, মাগুরা) : মাগুরার মহম্মদপুরে ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার শুরু হয়েছে। পলাশবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাংস্কৃতিক কর্মী এম. রেজাউল করিম চুন্নু শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আগামী সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মাগুরা-২ আসনের সাংসদ অ্যাডভোকেট বীরেন শিকদার। সভাপতিত্ব করবেন এম. রেজাউল করিম চুন্নু।


  আপলোড তারিখ : 2013-03-23

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত