এফএনএস (বদরুল ইসলাম বিপ্লব; ঠাকুরগাঁও) : ১৯ মার্চ বিএনপির ডাকা হরতালে ঠাকুরগাঁও সদর উপজেলা ভেলাজান নামকস্থানে ছাত্রলীগের কর্মীর উপর হামলা ঘটনায় ৫৮জন বিএনপির নেতাকমীর বিরুদ্ধে মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান পুলক বাদী হয়ে ৫৮জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন। আসামীরা হলেন-সিদ্দিক, আবুল কালাম, পিপুল, রাসেল, সোহেল রানা, আবু তালেব, সাদেকুল ইসলাম, রব্বানী, ডলার, জাহাঙ্গীর আলম, পজিরুল ইসলাম, সুজ্জল হোসেন, শাহ আলম, হোসেন আলী, শফিকুল ইসলাম দুলাল, রেজাউল করিম, আল-মামুন, সোয়েব, আজাদ, রাজা, আশরাফুল ইসলাম, আ: সালাম, বাবুল, শাহেরুল ইসলাম, কালাম, সৈয়দ আলী, নাসিরউদ্দিন, আ: মালেক, মুস্তাফিজুর রহমান, আবু খায়ের, আ: সালাম, রেজাওয়ানুল হক, হিমেল, দোবাইল হোসেন, মাহাবুল আলম, মতিরুল ইসলাম, মো: রাজা, আ: আজিজ, মমিন, মোজাম্মেল হক, মাইনুল হক, দাইমত, নজরুল ইসলাম, সুলতান আলী, হাসানুল রহমান, মানিক, ফারুক, বাবু, শাহাদত আলী, হাজীরুল ইসলাম, জোবায়ের হোসেন, সহিরউদ্দিন, তোহিদুল ইসলাম, আনারুল ইসলাম, রফিকুল ইসলাম ডাব¬ু, শাহীনুর, আকতারুল, মনিরুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ বিএনপির ডাকা হরতালে চলাকালে ঠাকুরগাঁও ছাত্রলীগের কয়েকজন কর্মী বালিয়াডাঙ্গী যাওয়া পথে সদর উপজেলা ভেলাজান নামকস্থানে গাছের গুড়ি ফেলা থাকলে তা সড়ানোর চেষ্টা করে। এ সময় ভেলাজান এলাকার বিএনপির হরতালে পিকেটাররা ওই ছাত্রলীগ কর্মীদের উপর হামলা চালায় ও তাদের একটি মোটর সাইকেল ভাঙচুর করে। এ সময় ছাত্রলীগের ৪কর্মী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসাপতালে ভর্তি করে। আহতরা হলেন-জুম্মন খান, সুবর্ণ ইসলাম, হারুন অর রশিদ তুষার ও অনুরুদ্ধ গুহ ঠাকুরতা রঙ্গন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগের কর্মীরা আহত হওয়ার ঘটনায় কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান পুলক বাদী হয়ে ভেলাজান এলাকার ৫৮জনের বিরুদ্ধে মামলা করেছেন।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মামলার সত্যতা স্বীকার করে বলেন দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।
ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে মারপিটের ঘটনায় মামলা দায়ের
এফএনএস (বদরুল ইসলাম বিপ্লব; ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় এক ডলার ব্যবসায়ী স্থানীয় এক সাংবাদিককে মারপিট করে হত্যার হুমকি দিয়েছে।
দৈনিক ভোরের ডাক ও দৈনিক লোকায়ন পত্রিকার গড়েয়া প্রতিনিধি রহমত আরিফ। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ডলার ব্যবসায়ী আক্তারুল ইসলামের ডলার কেনা বেচার কিছু ছবি ক্যামেরায় ধারণ করেন। দুপুর ২টার দিকে রহমতের দোকানে ওই ডলার ব্যবসায়ী আসে এবং গোপন কিছু কথা আছে বলে নিজাম মিয়ার চাতালে ডেকে নিয়ে যায় । সেখানে তাকে বেধরক মারপিট করে। আক্তারুল রহমতের কাছে থাকা একটি সনি ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেয়।
খবর প্রকাশ হলে রহমতকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। এরপর এলাকার লোকজন ছুটে এলে আক্তারুলসহ তার সহকর্মীরা পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে রহমতকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রহমত আরিফ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করে।
আপলোড তারিখ :
2013-03-23