তাজা খবর : 
 
 
রাঙ্গাবালীতে দীর্ঘ ৯বছর পর কর্মীসম্মেলন
এফএনএস (মোঃ কামরুল হাসান, রাঙ্গাবালী, পটুয়াখালী) :পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দীর্ঘ ৯বছর পর ছাত্রদলের কর্মীসম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার উপজেলার বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা সম্মেলনে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব। এতে প্রধানবক্তা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন। বিশেষ অতিথি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রুহুল অমিন আকরাম। কর্মী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদার, সহ-সভাপতি সাজাদুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক রহমান মাস্টার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার ও ওয়াদুদ মল্লিক প্রমুখ। রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কাউন্সিল হওয়ার কথা থাকলেও বিকাল ৪টায় সংবাদটি লেখার আগ প্রর্যন্ত কমিটি বিলুপ্ত ও কাউন্সিলের বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি।

  আপলোড তারিখ : 2013-03-24

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত