|
সাদুল্যাপুুরে ইউপি মেম্বারের ছুরিকাঘাতে কৃষক নিহত

এফএনএস (এস এম আসাদুজ্জামান; সাদুল্যাপুর, গাইবান্ধা) : গাইবান্ধার সাদুল্যাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউপি মেম্বারের ছুরিকাঘাতে রানা (৩৫)নামের এক কৃষক নিহত হয়েছে। এলাকাবাসী ও থানাসুত্রে জানাগেছে, উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকভগবানপুর গ্রামের হেলাল উদ্দিনের পুত্র রানা গংদের সাথে প্রতিবেশী ইউপি সদস্য ইউছুফ গংদের সাথে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার বিকালে বাড়ী সংলগ্ন রাস্তায় রানাকে একা পেয়ে ইউছুফ মেম্বার তাকে উপর্যপরি ছুরিকাঘাত করে। এসময় তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এব্যাপারে নিহতের বড়ভাই মিন্ঠু মিয়া বাদী হয়ে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সাদুল্যাপুরে হরতাল পালিত
এফএনএস (এস এম আসাদুজ্জামান; সাদুল্যাপুর, গাইবান্ধা) : গাইবান্ধার সাদুল্যাপুরে ১৮দলের ডাকা হরতাল শান্তিপুর্ণ ভাবে পালিত হয়েছে। সকাল থেকে বিএনপি নেতা ডাঃ ময়নুল হাসান সাদিকের নেতৃত্বে রাস্তায় পিকেটিং করতে দেখা গেছে। অফিস আদালত যথারীতি খোলা ছিল। লোকজনের উপস্থিতি ছিল কম। দুরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
আপলোড তারিখ :
2013-03-27
|