তাজা খবর : 
 
 
শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দেলন চলবে
এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : ১৮ দলীয় জোটের ডাকে ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন শান্তিপূর্নভাবে দিরাইয়ে পালিত হয়েছে। সকাল থেকে দিরাই পৌর সভার তিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে পিকেটিং করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠন। হরতালপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দিরাই-শাল¬ার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, বাকশাল শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, কামরুজ্জামান, গোলাপ মিয়া, রশিদ মিয়া, আনোয়ার চৌধুরী, আমিরুল ইসলাম, একে কুদরত পাশা, যুবদল নেতা মঈন উদ্দিন চৌধুরী মাসুক, ফারুক সর্দার, সুমন মিয়া, রুবেল চৌধুরী, সুহেল তালুকদার, রানা চৌধুরী, সৈয়দুর রহমান তালুকদার, কামরুল হক, কৃষকদল নেতা, সুজাত চৌধুরী, শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবত দল নেতা বাবুল মিয়া, সজিবুর রশিদ, ছাত্রদল নেতা, শাহ আলম, জুনেদ আহমদ, জাহেদ মিয়া, জাকির হোসেন প্রমূখ। শেষে আগামী কাল হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়।



 
  আপলোড তারিখ : 2013-03-27

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত