তাজা খবর : 
 
 
প্রেসক্লাব মোল্লাহাটে সংবাদ সম্মেলনে ভূমি দস্যুদের বিরুদ্ধে অভিযোগ
এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : মোল্লাহাটে ভূমি দস্যুদের দ্বারা চরম হয়রানী ও ভোগান্তি হতে মুক্তিপেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করে প্রেস ক্লাব মোল্লাহাটে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার। গতকাল দুপুরে প্রেস ক্লাব মোল্লাহাটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হয়রানির শিকার পরিবারটির অনার্স পড়–য়া সদস্য মোঃ সোহেল। এসময় তার সঙ্গে ছিলেন- সোহেলের ভগ্নিপতি ওয়াহিদুজ্জামান ও ভাগ্নে আশিকুজ্জামান। লিখিত বক্তব্য ও প্রশ্নত্তোরে জানা যায় রাঙ্গামাটিয়া মৌজার এস,এ ৪টি দাগের ২৪.৩৬ একর জমি একই এলাকার ভূমি দস্যু একটি চক্র জবর দখল ও আত্মসাতের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ভূমি মালিকদের বিরুদ্ধে অনেক গুলো হয়রানি মূলক অভিযোগ করে ভুমি দস্যু চক্র। তাদের আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তদন্ত কর্তাদের  বিরুদ্ধে ও হয়রানি মূলক অভিযোগ করে ভূমি দস্যু চক্র। গত বুধবার হয়রানি হতে মুক্তির দবিতে জমির মালিক পক্ষ স্থানীয় শান্তিকামী লোকদের নিয়ে ইউএনও অফিসের উদ্দেশ্যে মোল্লাহাট পৌছালে ভুমি দস্যুরাও স্ব-দল বলে মোল্লাহাট পৌছে মুখোমুখি হয়ে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি করে। একপর্যায়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিনুল আলম ছানা মিয়া ও যুবলীগ আহবায়ক সেলিম রেজা আপ্রাণ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উভয় পক্ষকে ফিরিয়ে দেয়। প্রতিপক্ষের ইব্রাহিম বলেন- খাস জমি জবর দখলের ঘটনায় তারা একেরপর এক অভিযোগ করে চলেছে।

ডাঃ মনসুর স্মৃতি সংসদের দু'দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : ডাঃ মনসুর স্মৃতি সংসদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে ডাঃ মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দু'দিন ব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার বিকালে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন- খুলনাস্থ মোল্লাহাট কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোরশেদ উদ্দিন মিয়া। উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন মোল্লা, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর মোঃ শাহিনুল আলম ছানা, ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরদার ও থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা মক্তিযোদ্ধা কমান্ডর মোঃ কবির আহম্মেদ মিয়া, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুবলীগ আহবায়ক সেলিম রেজা, ছাত্রলীগ আহবায়ক তানজিল মুন্সী, প্রেস ক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ আমির আলী, চেয়ারম্যান শেখ শাহাজাহান, সাবেক চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিয়া, ইউপি সদস্য  মনিরুজ্জামান মিয়া প্রমুখ। 

  আপলোড তারিখ : 2013-03-28

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত