তাজা খবর : 
 
 
সাঘাটায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন সহন ক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের কাজ শুরু
এফএনএস (খ.ম মিজানুর রহমান রাঙ্গা; সাঘাটা, গাইবান্ধা) : বাংলাদেশ সরকার ও ওয়ার্ল্ড ফুড প্রজেক্টের (ডাব্লিউএফপি) অর্থায়নে দরিদ্র জনগোষ্ঠীর দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন সহন ক্ষমতা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের চাকুলী প্রাথমিক বিদ্যালয় হতে বাঙ্গাবাড়ী ঘাট পর্যন্ত সড়ক পূনঃ নির্মাণ কাজ শুরু হয়েছে। গত বুধবার গাইবান্ধা -৫ আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বী মিয়া এ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা প্রকৌশলী সাবিউল ইসলাম, বাস্তবায়ন সহযোগী এনজিও'র উপজেলা ম্যানেজার মোঃ হারুনুর রশীদ, কামালের পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াদুদ প্রমূখ। এ প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট ইউনিয়নের ৭৫০ জন হতদরিদ্র মহিলা ২ বছর প্রকল্প মেয়াদে ওই কাজে নিয়োজিত হয়ে সুফল ভোগ করবেন।



সাঘাটায় হরতালের খবর
এফএনএস (খ.ম মিজানুর রহমান রাঙ্গা; সাঘাটা, গাইবান্ধা) :  হরতালের শেষ দিনে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া- গাইবান্ধা সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেট দেয় হরতাল সমর্থকরা। সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ মিছিল শহরের রাস্তা প্রদর্ক্ষিণ করে। উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মঈন প্রধান লাবুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
 
  আপলোড তারিখ : 2013-03-28

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত