তাজা খবর : 
 
 
এফিডেভিটে বয়স বৃদ্ধি করে বাল্য বিবাহ
এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : খুলনার পাইকগাছায় এফিডেভিটে বয়স বৃদ্ধি করে বাল্য বিবাহের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অভিযোগে প্রকাশ, উপজেলায় উঠতি বয়সের ছেলেমেয়েদের প্রেমের সম্পর্কের জের ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিভিন্ন কাজী অফিসের শরনাপন্ন হচ্ছে। এ সুযোগে এক শ্রেণীর টাউট, বাটপার, ম্যারেজ রেজিষ্ট্রার এসব অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেদের বয়স ১৮ বছরের কম হওয়ায় আইনগতভাবে সমর্থন পাওয়ার জন্য এক শ্রেণীর দালালদের সহায়তায় নোটারী পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বয়স বৃদ্ধি করে বিয়ের সম্মতি নিচ্ছে। এ এফিডেভিটের প্রেক্ষিতে ম্যারেজ রেজিষ্ট্রার আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানাগেছে। অভিভাবক মহলের অনিচ্ছা স্বত্ত্বেও ভূয়া কাগজপত্রের মাধ্যমে বিবাহ রেজিষ্ট্রিকে অজ্ঞাত কারনে মেনে নিতে হচ্ছে। অতি সম্প্রতি পাইকগাছা উপজেলার কপিলমুনি জাফর আউালিয়া ফাজেল মাদ্রাসার সহকারী শিক্ষক ও কপিলমুনি ইউনিয়ন ম্যারেজ রেজিষ্ট্রার মোঃ সাইফুল্লাহ শেখ গত ২৪মার্চ গভীর রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের না জানিয়ে অতি গোপণে উপজেলার নাসিরপুর গ্রামের জনৈক ব্যক্তির কপিলমুনি কলেজের ১ম বর্ষে পড়–য়া এক ছাত্রী (১৬) ও একই কলেজের ১ম বর্ষের ছাত্র (১৬) এর বিবাহ রেজিষ্ট্রি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রেজিষ্ট্রার মোঃ সাইফুল্লাহ শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অকপটে বিষয়টি'র সত্যতা স্বীকার করে বলেন যেহেতু বিয়ের এফিডেভিট রয়েছে, সেকারনে ২ লক্ষ্য টাকা দেনমোহর লিখে ছেলে মেয়ে উভয়ের ফাঁকা রেজিষ্ট্রারে স্বাক্ষর করে নেয়া হয়েছে। তারা প্রাপ্ত বয়স্ক হলে বিবাহ রেজিষ্ট্রি দেখানো হবে। এটা আইনসংগত কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু বিষয়টি জানাজানি হয়ে গেছে তাই রেজিষ্ট্রি বাতিল করা হবে।

পাইকগাছায় দোল উৎসব উদযাপিত
    
এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : পাইকগাছায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ২ দিন ব্যাপী দোল উৎসব উদযাপিত হয়েছে।
উপজেলার গদাইপুর রাধাকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত শ্রী শ্রী কৃষ্ণের দোল যাত্রা উৎসব মঙ্গলবার ও বুধবার নানা কর্মসুচির মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে শ্রী কৃষ্ণের পূজা ও মাঙ্গলীক অনুষ্ঠান বুধবার সকালে নগর কীর্তন, সন্ধ্যায় ধর্মীয় আলোচনা, কীর্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা দোল উৎসবের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক যুগ্ন সচিব অমিয় কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তৃতা করেন হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক রতন কুমার ভদ্র। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল, উপজেলা পূজা উদযাপনের সভাপতি সমিরণ কুমার সাধু, দুলাল ঘোষ, নারায়ন ঘোষ, রবিন্দ্র নাথ রায়, শ্যাম সুন্দর ভদ্র, রঞ্জন কুমার ভদ্র, বিকাশ ঘোষ, অনুপ ঘোষ, সুভাষ দেবনাথ, আশুতোষ রায়, নিমাই রায়, তপন দেবনাথ, অমিত ঘোষ, কৌশিক ঘোষ, সৌগত ঘোষ, সীমান্ত দেবনাথ পঙ্কজ রায়, দীপক ঘোষ, পার্থ ভদ্র, পল¬ব ঘোষ প্রমুখ। পাইকগাছায় থানা যুবদলের সাবেক সভাপতির মৃত্যু
এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) :    পাইকগাছা থানা যুবদলের সাবেক সভাপতি ও খুলনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আমজাদ আলী গোলদার (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি............রাজিউন)। সে গোপালপুর গ্রামের মৃত আমীর আলী গোলদারের পুত্র।
    পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। মৃত্যুর আগের দিন বুধবার সকালে চিরকুমার এ যুবনেতা হরতাল সমর্থনে মিছিলে অংশ নেয়। বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ মিনার চত্ত্বর ও দুপুরে মানিকতলা ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে সূত্র জানায়।

পাইকগাছায় যুবনেতার মৃত্যুতে হরতাল প্রত্যাহার
এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : খুলনার পাইকগাছায় ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় থানা যুবদলের সাবেক সভাপতি আমজাদ আলী গোলদার হৃদরোগে আক্রান্ত মৃত্যুবরণ করলে থানা বিএনপির দলীয় কার্যালয় হতে মাইকিং করে হরতাল প্রত্যাহারের ঘোষণা করা হয়। মাইকে এ ঘোষণা শুনে কিছুক্ষণের মধ্যে বন্ধ থাকা ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা শুরু করেন ব্যবসায়ীরা।
পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত শ্বশুর ও পুত্রবধুর অবস্থা আশংকাজনক
এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) :    পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহতদের মধ্যে শ্বশুর ও পুত্রবধুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
    অভিযোগসুত্রে জানাযায়, উপজেলার হিতামপুর গ্রামের হরিদাশ বিশ্বাসের কন্যা সুমিত্রা বিশ্বাসের প্রায় ১০/১২ বছর পূর্বে বিয়ে হয় প্রতিবেশি কেষ্টপদ বিশ্বাসের পুত্র দেবাশীষ বিশ্বাসের সাথে। বিয়ের পর হতে শ্বশুর বাড়ীর লোকজন সুমিত্রাকে নির্যাতন করে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে দু'পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এদিকে গত সোমবার শ্বশুর বাড়ীর লোকজন সুমিত্রাকে মারপিট করে আহত করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এ ঘটনায় সুমিত্রা বাদী হয়ে স্বামী, শ্বশুরসহ ৪ জনকে আসামী করে পাইকগাছা থানায় নারী নির্যাতন মামলা করেন, যার নং-৩৮। এতে ক্ষিপ্ত হয়ে সুমিত্রার শ্বশুরবাড়ীর লোকজন মঙ্গলবার সকাল ১০টার দিকে পিতা ও ভাইদের উপর হামলা করে। এতে সুমিত্রার পিতা হরিদাশ বিশ্বাস, ভাই পরিমল বিশ্বাস, পরিমলের স্ত্রী শীখা বিশ্বাস মারাত্মক জখম হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে হরিদাশ বিশ্বাস ও পুত্রবধু শীখা রাণী বিশ্বাসের অবস্থা আশংকাজনক হওযায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।



পাইকগাছায় ৯ মন পঁচা মাছ বিনষ্ট
এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) :    পাইকগাছায় অভিযান চালিয়ে ৯ মন পঁচা  মাছ জব্দ পূর্ব বিনষ্ট করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল পৌর বাজারে অভিযান চালিয়ে যশোরের কেশবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত দিদারত মোড়লের পুত্র মাঃ আকবর আলী মোড়ল, সাতক্ষীরার তালা উপজেলা মুড়াগাছা গ্রামের আব্দুস সাত্তার মোড়লের পুত্র ইসমাইল মোড়লের ৩ মন পঁচা কাও মাছ ও এর আগে কাটাখালী বাজারে অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর পলাশপোল এলাকার মাছ ব্যবসায়ী ওমর আলীর ৬ মন পঁচা কাও মাছ জব্দ করে বিনষ্ট করেন। পৃথক অভিযানে উপস্থিত ছিলেন থানা ডিবি পুলিশ আতার রহমান ও স্বাস্থ্য কর্মী দেলোয়ার হোসেন।






 
  আপলোড তারিখ : 2013-03-28

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত