এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়েছে বাংলাদেশের উপর। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা, খরা এবং শৈতপ্রবাহের তীব্রতা উত্তরঞ্চলের মানুষ ক্রমশ্যই ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। বন্যা ও দুর্যোগকে মেনে নিয়েই আমাদের যুদ্ধ করে বেচে থাকতে হবে। তবে এসব দুর্যোগ থেকে মুক্তি পেতে দুর্যোগের মোকাবেলা করতে আমাদের প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, ভূমিকম্পো, টর্নেডো, অগ্নিকান্ড, শৈতপ্রবাহর কারনে দিনাজপুরসহ উত্তরবঙ্গের মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।
“সকল দুর্যোগ প্রস্তুতি-হ্রাস করবে দুর্গতি”Ñএই স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশ, ব্র্যাক, প্লান, কারিতাস, কেয়ার, লেপ্রসি মিশন, ইএসডিও, পল্লীশ্রী, ল্যাম্প ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহযোগীতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসÑ২০১৩'র আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রান ও দুর্যোগ কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান। প্রমান্যচিত্রের মাধ্যমে তত্ত্ব ভিত্তিক আলোচনা করেন ল্যাম্প-এর প্রোগ্রাম মেনেজার ডমিনিক তুষার রিবেরু। বিষয়ভিত্তিক আলোচনা করেন প্রকল্প কর্মকর্তা সদর মোঃ মনোয়ারুল ইসলাম। উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের কর্মসূচী ব্যবস্থাপক তপন কুমার সাহা, কৃষি কর্মকর্তা নাজমা পারভিন, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মহসিন আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বজলুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোঃ লিয়াকত আলী। প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে দুর্যোগ মোকাবেলার বিভিন্ন ধরনের কসরত, উদ্ধার এবং ভিক্টিমের চিকিৎসাসহ বিভিন্ন মহড়া পরিদর্শন করেন।
পার্বতীপুর
পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় বিদেশী মিশেনারি ল্যাম্ব হাসপাতালের সহযোগিতায় 'জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস' পালিত হয়েছে। এবারে প্রতি পাদ্য ছিল 'সকল দুর্যোগে প্রস্তুতি হৃাস করবে দূর্গতি'।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিকের নেতৃত্বে একটি র্যালি বৃহষ্পতিবার বেলা ১১টায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
বিরল
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৩ উপলক্ষে বিরল মহিলা কলেজে “সকল দুর্যোগ প্রস্তুতি হ্রাস করবে দুর্গতি” প্রতিপাদ্য বিষয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহমান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম সরকার, কলেজ পরিচালনা কমিটি'র সদস্য ইদ্রিস আলী, শফিকুল আজাদ মনি প্রমুখও বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে বিরল মহিলা কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দগন অংশগ্রহন করেন।
চিরিরবন্দরে অবৈধভাবে অনুপ্রবেশ করার
দায়ে ভারতীয় নাগরিক আটক
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : দিনাজপুরের চিরিরবন্দরে বিজিবির সদস্যরা বাংলাদেশের সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দীনেশ কুমার (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করে থানায় সোপর্দ করেছে।
জানা গেছে, গতকাল ২৮ মার্চ বৃহস্পতিবার সকালে আমতলী বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতের নবগ্রাম বিএসএফ ক্যাম্পের ৩০৬/১এস নং মেইন পিলারের নিকট থেকে দীনেশ কুমারকে অবৈধভাবে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে ঘোরাফেরার সময় আটক করে বিজিবির সদস্যরা।
পরে তাকে বিজিবির সদস্যরা চিরিরবন্দর থানায় সোপর্দ করে। সে অনবরত ইংরেজি ও হিন্দী ভাষায় কথা বলতে পারে।
ধৃত দীনেশের নিকট থেকে বাংলাদেশের বিভিন্ন পত্রিকার স্পর্শকাতর সংবাদের পেপার কাটিং উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধৃত দীনেশ ভারতের কুচবিহার জেলার মোজাভাপুর কথাইয়া গ্রামের বিজুলালের পুত্র।
দিনাজপুরে ৩৬ ঘন্টার হরতাল পালিত॥ হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল॥ আটক-২
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : দিনাজপুরে শান্তিপূর্ণভাবে ১৮ দলীয়জোটের ৩৬ ঘন্টা হরতাল পালিত হয়েছে। হরতালে দিনাজপুরে কোথাও কোন গোলযোগের খবর পাওযা যায়নি।
বৃহস্পতিবার হরতালে দিনাজপুর শহরের স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান, সকল প্রকার দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান, মিল-কারখানা বন্ধ ছিল। ব্যাংক-বীমা, অফিস-আদালত, খোলা থাকলে উপস্থিতি ছিল কম। দিনাজপুর থেকে দূরপাল্লার বাস-ট্রাকসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে অন্যান্য দিনের চেয়ে শহরে রিকশা, অটোরিকশা, ভ্যান বেশী চলাচল করেছে। দিনাজপুর থেকে অন্যান্য দিনের ট্রেন ছেড়ে গেলেও দু'একটি ট্রেন নির্ধারিত সময়ের পরে ছেড়েছে। ট্রেনে অন্যান্য দিনের চেয়ে যাত্রী সংখ্যাও ছিল কম।
হরতালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করতে পারিনি। তবে বেলা সাড়ে ১২টায় জেল রোডস্থ বিএনপি কার্যালয় থেকে জেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জুয়েলের নেতৃত্বে একটি মৌন মিছিল বের হয়ে মডার্ণ মোড়, মুন্সীপাড়া, লিলির মোড় হয়ে পনুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক হেলাল, সদর উপজেলা চেয়ারম্যান মোহাররম হোসেন, দপ্তর সম্পাদক তৈমুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ফজলুল করিম, পৌর বিএনপি'র সহ-সভাপতি সিরাজ আলী সরকার, যুগ্ম সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকাসহ জেলা ও পৌর বিএনপি'র নেতাকর্মী অংশগ্রহন করেন।
এদিকে হরতাল চলাকালে জাতায়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিট সকাল সাড়ে ১০টায় আদালত এলাকায় বিক্ষোভ মিছিল বের করে আদালত এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি এ্যাড. আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক এ্যাড. আনম হাবিবুল্লাহ, জেলা বিএনপি'র সহ-সভাপতি ও আইনজীবী ফোরাম নেতা এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, ফোরামের যুগ্ম সম্পাদক এ্যাড. ফিরোজ ইব্রাহিম ও সভা পরিচালনা করেন আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক। মিছিল ও সমাবেশে ফোরামের সহ-সভাপতি এ্যাড. আসির উদ্দীন, কোষাধ্যক্ষ এ্যাড. এমাম আলী, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম মানিক, ফোরামের উপদেষ্টা মঞ্জুরুল হক, ফোরাম নেতা মঞ্জুর আহমেদ রুবেল, এ্যাড. খয়রাত আলী, এ্যাড. ময়নুল ইসলাম, এ্যাড. রইস উদ্দীন, এ্যাড. আব্দুল বাকী, এ্যাড. বরকত আলীসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহন করেন।
অপর দিকে হরতাল চলাকালে বেলা পৌনে ২টায় জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক একে আযাদ'র নেতৃত্বে সাবেক বিএনপি নেতাকর্মীরা শহরের বাহাদুর বাজার এলাকায় সংক্ষিপ্ত মিছিল বের করে। এতে অংশগ্রহন করেন আমিনুল ইসলাম মুন্না, মজিবুর রহমান, নুরে আলম হক খোকন, আলী আকবর, আসলাম খান, মহিউদ্দীন মন্ডল বাবু, শওকত উল্লাহ, মজিদ, বাদশা, মাসুম খান, রুবেল ইসলাম, বুলু শাহজাহান, আবু সাঈদ, মিন্টু, লিটন, রায়হান, মামুন, সুমন, শাহিন, উজির, রিসাল, কাজল, নুর ইসরাম, সাইদুর, সেলিম, মাসুদসহ অন্যান্য নেতাকর্মী।
এদিকে,বীরগঞ্জে উল্লাস সিনেমা মোড় এলাকায় জামায়াতের কর্মী সন্দেহে দুই জন গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের মোঃ আজিম উদ্দিনের পুত্র মোঃ জিয়াউর রহমান (৩৫), ধুলাউড়ি গ্রামের হারেজ উদ্দিনের পুত্র মোঃ সুলতান আহমেদ (৪০)। বেলা ১০টায় বীরগঞ্জ পৌর ভবনে পুলিশ অভিযান চালায়। তবে সেখান থেকে কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পৌর মেয়র ও উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোহাম্মদ হানিফ সে সময় উপস্থিত ছিলেন না।
বীরগঞ্জ থানার ওসি (প্রশাসন) মোঃ নুরুল ইসলাম সিদ্দিকির কাছে কোন সুনির্দিষ্ট কারণে কিংবা পৌর মেয়রকে গ্রেফতারে এই অভিযান কি-না জানতে চাওয়া হলে তিনি কোন প্রশ্নের উত্তর দেননি।
পৌর মেয়রের সাথে যোগাযোগ করা হলে তিনি পৌর ভবনে পুলিশি অভিযানের নিন্দা জানিয়ে বলেন, সরকার তার পুলিশ বাহিনী দিয়ে মানুষের রক্তে রাজপথ রঞ্জিত করেছে। নির্বাচিত জনপ্রতিনিদের কার্যালয়ে পুলিশের অনুপ্রবেশ পৌর বাসীকে অপমানিত করেছে।
অপরদিকে, গতকাল জেলা আওয়ামী লীগ বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয থেকে পুলিশি পাহারায় হরতাল বিরোধী মিছিল বের। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিলে ছিলেন শরিফুল ইসলাম লাল, খারেকুজ্জামান রাজু, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, রমজান আলী, এমদাদুল হক, ছবি সিনহা প্রমুখ ।
বিরলে হরতালের সমর্থনে বিএনপি'র
দু'গ্র“পের মিছিল ও পিকেটিং
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : গতকাল বৃহষ্পতিবার হরতালের সমর্থনে উপজেলায় বিএনপি'র দু'গ্র“পে মিছিল ও পিকেটিং করেছে। সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বর হতে বিএনপি'র (আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক সমর্থিত) বিদ্রোহী গ্র“পের মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোতাহার হোসেন, শরীফ উদ্দীন, সুলতান মাহমুদ, আবু নাছার প্রধান, ওয়াসিম আলী, আব্দুল মান্নান, রফিকুল ইসলাম, মোকছেদ আলী, মহসিন আলী, মোশারফ হোসেন, মঞ্জুর রহমান মহবুর, হাবিবুর রহমান, আকতারুজ্জামান বাদল, ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, ছাত্রনেতা আবু ইমরান প্রধান প্রমূখ। অপরদিকে হরতালের সমর্থনে উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয় হতে বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি লেঃ জেঃ (অবঃ) মাহবুবুর রহমান সমর্থিত নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি জিন্নাত আরা, সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম. বজলুর রশীদ, যুগ্ন-সম্পাদক আব্দুর রশীদ, বাবুল হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা গোলাপ, দপ্তর সম্পাদক লিয়াকত আলী, সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মোশারফ হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, যুব বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী চৌধুরী, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক আবু তাহের, ছাত্রদলের সভাপতি রোস্তম আলী, সহ-সভাপতি সেলিম রেজা, আব্দুস সাত্তার, শ্রমিকদলের সম্পাদক একরামুল হক চুন্নু, তাঁতীদলের আহ্বায়ক আশাদুল হক হিরা, যুগ্ন-আহ্বায়ক লুৎফর রহমান প্রমূখ। এছাড়াও নেতাকর্মীরা পৌরশহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পিকেটিং করে।
দিনাজপুর শহরে ভ্রাম্যমান আদালতে মহিলার ৩ দিনের কারাদন্ড
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : দিনাজপুর শহরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ভ্রাম্যমান আদালত এক মহিলাকে ৩ দিনের কারাদন্ড ও ৫'শ টাকা জরিমানা করেছে। এ ঘটনা শহরের দক্ষিণ লালবাগ এলাকার।
জানা গেছে, দিনাজপুর শহরের দক্ষিণ লালবাগ এলাকায় নিজ বাড়ীতে আব্দুস সাত্তার এর স্ত্রী বেলী বেগম দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম করে আসছিল। গত মঙ্গলবার দুপুরে খদ্দের নিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় এলাকাবাসী বেলীকে হাতে নাতে ধরে কোতয়ালী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ দিনের কারাদন্ড ও ৫'শ টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযুক্ত বেলীর বাড়ীটি দক্ষিণ লালবাগ মসজিদ সংলগ্ন হওয়ায় মসজিদ কমিটির লোকজন তাকে একাধিকবার এই অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার আহবান জানায়। কিন্তু ওই মহিলা মসজিদ কমিটির আহবানকে গুরুত্ব কোন দেয়নি। বরং মসজিদ কমিটির লোকদের সাথে সে উদ্ধতপূর্ণ আচরন করে বলে কমিটির লোকজন জানান।
উল্লেখ্য, ওই মহিলার স্বামী আব্দুস সাত্তার একটি ডাকাতি মামলায় বর্তমানে দিনাজপুর কারাগারে সাজা ভোগ করছেন।
বিরল অনার্স কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীণ বরণ অনুষ্ঠিত
এফএনএস (মোঃ রিয়াজুল ইসলাম; দিনাজপুর) : গতকাল বৃহষ্পতিবার দুপুরে বিরল (অনার্স) কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিমুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মোশাররফ হোসেন মানিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, থানার উপ-পরিদর্শক শুশান্ত কুমার, কলেজের শিক্ষক শাহজাহান মিঞা, বিরল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতিউর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের শিক্ষক মাহবুব জামাল চৌধুরী, কানিজ ফারজানা। আলোচনা শেষে নবীণ শিক্ষার্থীদের বরণ এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা প্রদান করে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অংশõ
আপলোড তারিখ :
2013-03-28