|
মহৎ কাজে আতনিয়োগ প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব....ড. সাকিল আহাম্মেদ

এফএনএস (খ.ম মিজানুর রহমান রাঙ্গা; সাঘাটা, গাইবান্ধা) : অবহেলিত দু:স্থদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। আর এ কাজে নিজেকে আতনিয়োগ করা প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব হিসেবে উল্লেখ করে বিশিষ্ট লেখক, গবেষক ও সমাজ সেবক ড. সাকিল আহাম্মেদ বলেছেন, মানুষ মানুষের জন্য। সে কারণেই মহান আল্লাহ তাআলা সবাইকে সমান করেন নাই। শুক্রবার উপজেলার হলদিয়া, জুমারবাড়ী ও কামালেরপাড়া ইউনিয়নের ৫শ দু:স্থ ও গরীব পরিবারের লোকজনকে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ওষুধ প্রধান ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জাহাঙ্গীর আলম। ডাঃ গোলজার রহমান কল্যান ট্রাস্টের উদ্যোগে এতে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক শহিদুল ইসলাম সোহেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলাই চরে আলুর সাথে সাথী ফসল মিষ্টি কুমড়া চাষ করে আশাতীত মুনাফা পেলেন অমূল্য পাল এফএনএস (খ.ম মিজানুর রহমান রাঙ্গা; সাঘাটা, গাইবান্ধা) : গাইবান্ধার সাঘাটা উপজেলায় আলাই নদী চরে আলুর সাথে মিষ্টিকুমড়া চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন রাঘবপুর গ্রামের কৃষক অমূল্য পাল। আলুর সাথে সাথী ফসল মিষ্টি কুমড়ার চাষ দেখে এলাকার সাধারণ চাষীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে আশপাশের কৃষক প্রতিদিন দেখতে আসছেন অমূল্য পালের কুমড়া ক্ষেত। সরেজমিনে কৃষক অমূল্য পাল জানান, গত কার্তিক মাসে আলাই নদী চরে ৪০ শতাংশ জমিতে আলু চাষ করে চারা বড় হওয়ার মাস খানেক পর নির্দিষ্ট দূরত্বে মিষ্টি কুমড়া বীজ রোপন করেন। এতে সার, বীজ, কীটনাশক, সেচ সহ তার ২২ হাজার ব্যয় হয়। শীত মৌসুমে শৈত্যপ্রবাহ থাকায় সঠিক পরিচর্যা করায় আলুর ভালো ফলন হয় নাই । তারপরেও ৭০/৮০ মন আলু পাওয়ায় এবং দাম ভালো থাকায় খরচা বাদে ভালই মুনাফা হয়েছিল। এখন ক্ষেতে সাথী ফসল কুমড়া বড় হতে শুরু করেছে। তিনি আরও জানান, গত ২/৩ বছর থেকে ওই জমিতে আলুর সাথে কুমড়া চাষ করে আসছি। গত বছর বৈরী আবহাওয়া ও শিলা বৃষ্টির কারণে ব্যপক ক্ষতি হয়েছিল। এ বছর প্রতিটি কুমড়া গাছের ১০ থেকে ১২ টি কুমড়া ধরেছে। ইতিমধ্যে স্থানীয় বাজারে বিক্রি শুরু করেছি। প্রতিটি কুমড়ো ৬০/৭০ টাকায় বিক্রি হচ্ছে। এতে পয়সাও পাচ্ছি ভালো। আশা করছি এবছর বর্ষা শুরু হওয়ার আগে ক্ষেত থেকে ১৮ শর মত কুমড়ো ঘরে তুলতে পারবো। যার বর্তমান বাজার মুল্য লক্ষাধিক টাকা। অমূল্য পাল জানান, আমার দেখে ও পরামর্শ নিয়ে আশপাশের অনেক চাষী এখন এই কুমড়ো চাষে আগ্রহী হয়ে উঠেছে।
আপলোড তারিখ :
2013-04-30
|