|
সিরাজগঞ্জের কাজিপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
এফএনএস (শরীফ আহমদ ইন্না; সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কাজিপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যবসায়ী শামু শিকদার (৩২) কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দক্ষিণ কুমারিয়া গ্রামের মৃত মিঠু শিকদারের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় শামু শিকদার তার নিজ বাড়ীতে বিদ্যুতের মেরামত কাজ করছিল। এ সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আপলোড তারিখ :
2013-05-06
|