তাজা খবর : 
 
 
আশাশুনিতে ফেন্সিডিলসহ ১জন গ্রেফতার
এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে স্থানীয় গ্রাম পুলিশ ও জনতা ফেন্সিডিলসহ ১ জনকে আটক করে পুলিশে দিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে  একটি ঘেরের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
শোভনালী ইউনিয়নের বুসখালী গ্রামের মৃতঃ হাকিম গাজীর পুত্র জিয়ারুল ইসলাম পাশের শরাফাত গাজীর মাছের ঘেরের রাস্তায় সন্দেহজনক ভাবে চলাফেরা করছিল। স্থানীয় গ্রাম পুলিশ ও জনতা তাকে চ্যালেঞ্জ করলে তার কাছে ৩ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের মাধ্যমে পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে ইউপি সদস্য হায়দার আলি বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা (নং ১১ তাং ৮/৫/১৩) রুজু করেছেন। আাসমীকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আশাশুনিতে শান্তিপূর্ণ হরতাল পালন
এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : ১৮ দল আহুত ২ দিনের হরতালের ১ম দিন আশাশুনিতে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। গতকাল (বুধবার) সকাল থেকে উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। আশাশুনি বাস ষ্ট্যাণ্ডে বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা সভাপতি এস এম রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী অবস্থান নেন। আশাশুনি সাতক্ষীরা, আশাশুনি ঘোলা, দরগাহপুর সাতক্ষীরা সড়কে কোন বাস-মিনিবাস, ট্রাক, মাইক্রো, প্রাইভেট চলাচল করেনি। ইঞ্জিনভ্যান, মোটর সাইকেল সড়ক দখলে নিয়ে যাত্রী পরিবহণ করে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


আশাশুনি কমিঃ ক্লিনিক কমিটির সদস্যদের ট্রেনিং সম্পন্ন
এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্যদের দু' দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) ইউপি সদস্য বনমালী দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সরদার, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম পিন্টু, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি জুনায়েদ হোসেন, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, প্রশিক্ষণার্থীদের মধ্যে তপন কুমার বোস, পূর্ণিমা রাণী, মেম্বার রফিকুল ইসলাম, বীরু মল্লিক, স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ। সদর ইউনিয়নের ৩টি ক্লিনিকের ৫১ জন সদস্যকে ২ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


শোভনালী ইউনিয়ন বাস্তুহারা দলের কমিটি ঘোষণা
এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : আশাশুনির শোভনালী ইউনিয়ন জাতীয়তাবাদী বাস্তুহারা দলের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বাস্তুহারা দলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শোভনালী ইউনিয়ন বাস্তুহারা দলের আব্দুস সালামকে সভাপতি, মফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও সালাহউদ্দীন গাজীকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সেলিনা সুলতানা মনি, আদর আলী ও মোমরেজ, যুগ্ম সম্পাদক কবির হোসেন ও আসমা খাতুন, সহ-সাংগঠনিক জাহানারা খাতুন ও আকির হোসেন, প্রচার সম্পাদক টিটুল হোসেন, সহ-প্রচার মুনছুর আলী, দপ্তর সম্পাদক পারভীন সুলতানা, সহ-দপ্তর কেয়ারব হোসেন, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ আকবর হোসেন, ক্রীড়া লিটিল হোসেন, সহ-ক্রীড়া হাফিজুল সরদার, সাংস্কৃতিক সোহরাব হোসেন, সহ-সাংস্কৃতিক আছাদুল ইসলাম, ধর্ম বিষয়ক আলাউদ্দীন সরদার ও ২৪ জনকে কার্যকরী সদস্য করে ৪৫ সদস্য বিশিষ্ট শোভনালী ইউনিয়ন বাস্তুহারা দলের কমিটি ঘোষণা করা হয়।
 


 
  আপলোড তারিখ : 2013-05-08

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত