|
সাদুল্যাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (গাইবান্ধা) : গাইবান্ধার সাদুল্যাপুরে ফিহা মণি নামের ৪ বছর বয়সী এক শিশু কন্যা বৃহস্পতিবার পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ফিহা মণি উপজেলা সদরের বনগ্রাম ইউনিয়নের কাজিবাড়ী সন্তোলা গ্রামের গার্ক এনজিও'র কর্মকর্তা সেলিম মিয়া মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন সকালে বাড়ির পার্শ্বে পুকুরের পাড়ে খেলতে খেলতে সবার অজান্তে পানিতে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় ১২টার দিকে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুুন্দরগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার এফএনএস (গাইবান্ধা) : গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-১ ও ভারপ্রাপ্ত মেয়র লুৎফর রহমান মুক্তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে কোন মামলায় অভিযুক্ত করা হয়েছে তা জানা যায়নি। তবে সুন্দরগঞ্জে নাশকতার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে। মুক্তা উপজেলা বিএনপির নেতা। উলে¬খ্য, পৌরসভার মেয়র জামায়াত নেতা নুরুন্নবী প্রামাণিক সাজুকে পুলিশ ধাওয়া করলে তিনি পলাতক রয়েছেন। এজন্য পৌর মেয়র সাজু প্যানেল মেয়র-১ লুৎফর রহমান মুক্তাকে গত ১৭ এপ্রিল থেকে পৌর সভার অর্থনৈতিক কার্যক্রম ব্যতিত সকল কার্যক্রম সম্পাদনের জন্য দায়িত্ব প্রদান করেন।
সাদুল্যাপুরে অদ্ভুত মাথা বিশিষ্ট ছেলে শিশুর জন্ম এফএনএস (গাইবান্ধা) : সৃষ্টি কর্তার অদ্ভুত খেয়ালে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে বুধবার রাতে একটি অদ্ভুত মাথা বিশিষ্ট ছেলে শিশুর জন্ম হয়েছে। সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের দরিদ্র কৃষক অদু মিয়ার স্ত্রী হাসিনা বেগমের গর্ভ থেকে এই শিশুর জন্ম হয়। এ অদ্ভুত শিশুর জন্মের সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। শিশুটিকে এক নজরে দেখার জন্য শতশত উৎসুক জনতা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভিড় জমায়।উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মমিনুল ইসলাম জানান, প্রসব বেদনার যন্ত্রণায় অসুস্থ হয়ে হাসিনা বেগম বুধবার বিকালে স্বাস্থ্য কমপে¬ক্সের ডেলিভেরি ওয়ার্ডে ভর্তি হয়। পরে বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতিতে রাত ৯ টায় একটি ছেলে শিশুর জন্ম হয়। শিশুটির হাত-পা ও শরীর স্বাভাবিক হলেও মাথার উপরের শক্ত অংশটি ছাড়াই উন্মুক্ত মস্তকের সম্পূর্ণ মগজ বের হয়েছে এবং ওই মগজের সঙ্গে নাভীর ফুল সংযুক্ত অবস্থায় রয়েছে। তাছাড়া শিশুটির নাকের নিচের অংশ (তালুকাটা) এবং খোদাই সুন্নতে খাতনা (মুসলমানি) করা রয়েছে। এদিকে শিশু ও তার মা উভয়েই বৃহস্পতিবার (রাত ১২টা)এ রিপোর্ট লেখা পর্যন্ত সুস্থ আছে। তিনি আরো জানান, শিশুটিকে রংপুর মেডিকেল ও হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে আমরা শিশুটির জন্মগত সমস্যা বলে চিহিৃত করেছি। তবে তাকে উন্নত সিজারিয়ান চিকিৎসার মাধ্যমে বাঁচানো সম্ভব। শিশুটিকে দেখতে গেলে হতভাগ্য অদু মিয়া জানান, শিশুটি নিয়ে তিনি কি করবেন তা ভেবে দিশেহারা। তাছাড়া শিশুটির চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু অভাবী সংসার হওয়ায় তার পক্ষে এ ধরণের ব্যয় বহুল চিকিৎসা করানো অসম্ভব দেখা দিয়েছে।
গোবিন্দগঞ্জে ১৪৫ জন জিপিএ-৫ পেয়েছে এফএনএস (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার ফলাফলে মোট ২ হাজার ২শ ৬৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন। উপজেলা সদরে অবস্থিত গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৪১ জন জিপিএ-৫ পেয়ে এই উপজেলার এসএসসির ফলাফলে শীর্ষে রয়েছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুলের ৪০ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার মোট ২ হাজার ৫শ ২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
পীরগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা নিয়ে এলাকায় নানা গুঞ্জন এফএনএস (গাইবান্ধা) : উপজেলার বড়ঘোলা গ্রামের আব্দুস সামাদের(৬৫) আতহত্যা নিযে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বাড়ির পার্শ্বে একটি কাঁঠাল গাছে রশিতে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ সরেজমিন তদন্ত শেষে লাশ দাফনের অনুমতি দেয়। পারিবারিক সুত্র দাবি করেছে, পেটের ব্যাথায় আব্দুস সামাদ গলায় ফাঁসি দিয়ে আতহত্যা করেছে। এলাকাবাসীর ধারণা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছেলে শাকিলের চাকুরীর জন্য বিপুল পরিমান টাকা দেয়ার পর আকস্মিকভাবে ভিসি পরিবর্তন হওয়ায় চাকুরীতে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। বিপুল পরিমান ওই টাকার শোকে বৃদ্ধ পিতা রশিতে ঝুলে আতহত্যা করেছেন।
সুন্দরগঞ্জে দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হজ্ব যাত্রীরা এফএনএস (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ দালালদের খপ্পড়ে পড়ে হজ্ব যাত্রীরা প্রতারিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, নয়ারহাট গ্রামের তমির উদ্দিনের ছেলে মোফাজ্জল ও সাহাবাজ গ্রামের আদম ব্যাপারী আ. মান্নান পুলিশ হত্যা ও নাশকতা মামলার আসামি থাকা সত্বেও গ্রপ লিডার মধ্যস্বত্ব ভোগী হিসেবে পরিচয় সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত হজ্বের টাকা নিজ একাউটে জমা নিচ্ছে। এতে করে হজ্ব যাত্রীরা প্রতারিত হবে বলে ভুক্তভোগীরা মনে করেন। এব্যাপারে এলাকাবাসীর প্রশাসনের হস্তক্ষেপ কামনাসহ দালাল ও মধ্যস্বত্ব ভোগীদের বিরুদ্ধে আইনুয়াগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সুন্দরগঞ্জে আনন্দ মিছিল এফএনএস (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৪ দলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতী ইসলামীর সহকারী জেনারেল সেক্রেটারী মোহাম্মদ কামরুজ্জামানকে মানবতা বিরোধী অপরাধে বিষেশ ট্র্যাবুনাল ফাঁসির রায় ঘোষণা করায় ১৪ দলের ডাকে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেল চত্বরে সামাবেশে বক্তব্য রাখেন- জাহাঙ্গীর আলম মঞ্জু, আওয়ামী লীগ সেক্রেটারী গোলাম মোস্তফা আহম্মেদ, সাদেকুল ইসলাম দুলাল, বেলা রানী সরকার প্রমুখ।
গাইবান্ধায় এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক এফএনএস (গাইবান্ধা) : এবারের এসএসসি পরীক্ষায় গাইবান্ধার প্রধান তিনটি বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক। এ তিনটি বিদ্যালয়ে ৫২২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন। এরমধ্যে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজে ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭১ জন। তারা সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র। অপরদিকে, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ২০২ জন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০১ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯০ জন এবং বাণিজ্য বিভাগে আটজন।এছাড়া গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ২১৯ জন। তার মধ্যে ২১৮ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪১ জন, বাণিজ্য বিভাগে ১২ জন এবং মানবিক বিভাগে পাঁচজন।
পীরগঞ্জে ড. ওয়াজেদ মিয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত এফএনএস (গাইবান্ধা) : দেশ বরেণ্য পরমানু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতি ড. এমএ ওয়াজেদ মিয়ার চতুর্থ মৃত্যুবাষির্কী তার নিজ গ্রাম পীরগঞ্জের ফতেপুরে বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কোরআন খানী, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ। সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভা ড. ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ.কে.এম ছায়াদত হোসেন বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ভারঃ) সহকারি কমিশনার রাশেদুল ইসলাম, রংপুর সেনা নিবাসের জিওসি সালাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সম্পাদক এ্যাডভোকেট তাজিমুল ইসলাম শামীম, ওসি জাহিদুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতারা।এদিকে বিকেলে জেলা পরিষদের প্রশাসক রেজিনা রাজ্জাক প্রয়াত বিজ্ঞানীর মাজারে পুস্পমাল্য অর্পণ করেন।
সুন্দরগঞ্জে বিদ্যালয়ে ফাটল : জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান এফএনএস (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে বড় বড় ফাটল দেখা দিলেও জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। অত্রাঞ্চলের শত শত কোমলমতি ছেলে-মেয়েদের জন্য গড়ে ওঠা বিদ্যালয় ভবনটি ৩ কক্ষ বিশিষ্ট। লক্ষ্য করা গেছে প্রতিটি কক্ষে ছাদের গ্রেট বিম, দেয়াল, ছাদ ও পিলারে বড় বড় ফাটল। ক্লাশ করার সময় ফাটলগুলো থেকে প্লাস্টার ধসে পড়ছে। ফলে ছাদ, গ্রেট বিম, পিলারের রড বেড় হয়েছে। ছোট-ছোট ছেলে-মেয়েরা জানান, ক্লাশ করার সময় প¬াষ্টার ধ্বসে গায়ে পড়ে। প্রধান শিক্ষক সামস উদ্দিন আঙ্গুর জানান, অন্য কোন অবকাঠামো না থাকায় ঝুঁকি নিয়ে জীর্ণ-শীর্ন ঝুঁকিপূর্ণ ভবনেই শত শত ছাত্রছাত্রীদের ক্লাশ নিতে বাধ্য হচ্ছি। এলাকাবাসিরা জানান, ভবন সংস্কার করাসহ নতুন ভবন নির্মাণ করা জরুরী হয়ে পড়েছে। ভবনটি ধ্বসে পড়ার ভয়ে ছেলে-মেয়েরা আতঙ্কে বিদ্যালয়টিতে যেতে চায় না বলে অভিভাবক সাথী মিয়া, নুরুন্নবী, আঞ্জু মিয়াসহ অনেকে জানান। এছাড়া শিক্ষক স্বল্পতা, বসার বেঞ্চ, ক্লাশরুম সংকটের কারণে পাঠদান বিঘিত হচ্ছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বিদ্যালয়টির প্রতি তাদের সার্বক্ষণিক নজর রয়েছে। অল্প দিনের মধ্যে নতুন ভবন নির্মাণের জন্য ব্যবস্থা নেয়া হবে।
আপলোড তারিখ :
2013-05-10
|