|
ঝিনাইদহ কালীগঞ্জে এসএসসি পরীক্ষার ৩ কেন্দ্রের ৩০টি স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে ১৪০ জন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : ঝিনাইদহ কালীগঞ্জে এবারের এসএসসি পরীক্ষায় ৪৭টি স্কুেলর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করে।তন্মধ্যে ৩০টি স্কুল থেকে ১৪০ জন জিপিএ ৫ পেয়েছে।বিদ্যালয় ভিত্তিক জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় থেকে ২৬ জন,এবং ভকেশনাল থেকে ৮জন, ছবেদ আলী স্কুল থেকে ১জন, নলডাঙ্গা ইব্রাহীম স্কুল থেকে ৪জন, বেজপাড়া স্কুল থেকে ৩জন, রায়গ্রাম বানিকান্ত স্কুল থেকে ৭জন,কোলাবাজার স্কুল থেকে ১২জন, চাপরাইল স্কুল থেকে ৭জন, গোপালপুর স্কুল থেকে ১জন, কেবি সাকুল থেকে ৪জন, তত্বিপুর স্কুল থেকে ১জন,কালূখালী স্কুল থেকে ৭জন,কেপিকেবি স্কুল থেকে১জন, শাহপুর ঘিঘাটি স্কুল থেকে ১জন,ভাতঘরা স্কুল থেকে ১জন,নলডাঙ্গা ভুষন স্কুল থেকে ২২জন,বাীলয়াডাঙ্গা স্কুল থেকে ২জন,দুলালমুন্দিয়া স্কুল থেকে ১জন,রোস্তম আলি স্কুল থেকে ১জন, মোচিক স্কুল থেকে ১৫জন,বগেরগাছি স্কুল থেকে ২জন,একতারপুর স্কুল থেকে ১জন,চাচড়া স্কুল থেকে ১জন, বিসিএস স্কুল থেকে ১জন, হাটবারবাজার স্কুল থেকে ৪জন, পাচকাহুনিয়া স্কুল থেকে ১জন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্কুল থেকে ১জন, শমশের নগর স্কুল থেকে ১ জন, জিকে ইউনাইটেড স্কুল থেকে ১জন, হাসানহাটি ধোপাদি স্কুল থেকে ২ জন জিপিএ ৫ পেয়েছে। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় ৪৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩টি এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে। কেন্দ্র গুলি হলো সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র, নলডাঙ্গা ভুষন পাইলট মাধ্যমিক বিদ্যালয়, হাটবারবাজার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। কেন্দ্র ভিত্তিক অনুযায়ি সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ৮১ জন জিপিএ ৫ পেয়েছে ্ কেন্দ্রে স্কুল রয়েছে ১৭টি, নলডাঙ্গা ভুষন পাইলট স্কুল থেকে ৪৯ জন, এ কেন্দ্র স্কুল রয়েছে ১৯টি এবং হাটবারবাজার মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০ জন জিপিএ ৫ পেয়েছে এ কেন্দ্রে স্কুল রয়েছে ১১টি।
আপলোড তারিখ :
2013-05-10
|