তাজা খবর : 
 
 
উলিপুরে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
এফএনএস (আতিক রহমান; উলিপুর, কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিজলী আক্তার(১৭) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
    পরিবারও পুলিশ সূত্র জানায় গত বৃহস্পতিবার(৯মে) বিকাল ৫টায় নিজ বাড়ির একটি ঘরের ধরনায় গলার ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা গ্রামের বাদশাহ মিয়ার ২য় কন্যাবিজলী আক্তার নাজিম খান উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পদার্থ বিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হওয়ায় সে আত্মহত্যা করে। পুলিশ ঘটনার রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল শুক্রবার(১০মে) ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠায়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। মামলা নং০৫/১৩  তারিখঃ ৯/০৫/২০১৩ইং।




  আপলোড তারিখ : 2013-05-10

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত