তাজা খবর : 
 
 
পাটকেলঘাটায় বিদ্যুৎ স্পৃষ্টে ইঞ্জিনভ্যান চালকের মৃত্যু
এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : পাটকেলঘাটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ইঞ্জিনভ্যান চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা আড়াইটার দিকে। জানা গেছে, পাটকেলঘাটা থানার ভৈরবনগর গ্রামে ইনছার আলী মোড়লের পুত্র ইঞ্জিনভ্যান চালক ইবাদুল ইসলাম ইবাদ(৩৬) জুম্মার নামাজ পড়ে বাড়ী যায়। বাড়ীতে গিয়ে ফ্যানের সুইস দিলে তার সমস্ত শরীর বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু। পরে এলাকাবাসী ঘরের ভিতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে। এ সময় তার স্ত্রী, কন্যা ও পুত্র কেউ বাড়ী ছিল না। ইবাদুল ইসলাম দীর্ঘ দিন ধরে পাটকেলঘাটা বাজারসহ বিভিন্ন এলাকায় ইঞ্জিনভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


পাটকেলঘাটায় গলায় রশি দিয়ে গৃহবধুর আত্মহত্যা
এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : পাটকেলঘাটা থানার গনেশপুর গ্রামে এক গৃহবধু গলা রশি দিয়ে আতœহত্যা করেছে। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকাল ১১টার দিকে থানার গনেশপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী এক সন্তানের জননী ফরিদা বেগম(৩০) ঘরের আড়ার সাথে গলায় দড়ি পেঁচিয়ে আতœহত্যা করে। স্থানীয় লোকজন খলিশখালী ক্যাম্পে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে তার লাশ পাটকেলঘাটা থানায় নিয়ে আসে।


  আপলোড তারিখ : 2013-05-10

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত