তাজা খবর : 
 
 
কাহারোলে কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি
এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : দিনাজপুর জেলার কাহারোল উপজেলার উত্তর দিক থেকে প্রবাহিত কাল বৈশাখি ঝড় গতকাল ১২ মে সকাল সাড়ে ৬টায় ঝড়ে উপজেলার সানড়াই গ্রাম, বলেয়া বাজার, ভবানীপুর, কাশিপুর, মুকুন্দপুর, কান্তনগর, নয়াবাদ, সুন্দরপুর গ্রামের সমশের আলীর ২৫০টি লিচু গাছ সহ বিভিন্ন এলাকায় লিচু বাগান, কলা বাগান, আম বাগান, ভুট্টা ক্ষেত, ইরি-বোরো সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়। অপরদিকে কাহারোল পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী জানান, বিদ্যুতের ১৪টি খুটি উপড়ে পড়েছে ৫০-৬০টি মিটার ভেঙ্গে গেছে। ৫০টিরও বেশি জায়গায় বিদ্যুতের তার ছিড়ে গেছে বিদ্যুৎ বন্ধ রয়েছে । অপরদিকে জানা যায়, গড়েয়া বাজারের লতিফুর রহমানের গোডাউন ঘরের চাল উড়ে গেছে ঝড়ে। বিদ্যুতের তারগুলি বিক্ষিপ্ত  অবস্থায় পড়ে রয়েছে বিভিন্ন এলাকায়। 

  আপলোড তারিখ : 2013-05-12

Share on Facebook    
 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত