|
মেধাবী স্কুল ছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গফরগাঁওয়ে মানববন্ধন ও থানা ঘেরাও

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল রোববার দুপুরে স্কুল ছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও থানা ঘেরাও করে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বিক্ষুদ্ধ ছাত্ররা। জানা যায়,এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার মেধাবী ছাত্র ইমরানুল হাসান সাফাতের উপর গত ৭ মে,মঙ্গলবার কতিপয় সন্ত্রাসীরা পৌর শহরের রাঘাইচটি এলাকার তার বাসায় প্রবেশ করে রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনার প্রতিবাদ ও বিচারে দাবিতে গতকাল রোববার দুপুরে বিদ্যালয়ের শত শত ছাত্র গফরগাঁও প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানবন্ধন শেষে বিক্ষুদ্ধ ছাত্ররা পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। এসময় গফরগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি)সাইফুল ইসলাম ফরাজি আসামীদের দ্রত গ্রেফতারের আশ্বাস দিলে ছাত্ররা তাদের থানা ঘেরাও তোলে নেয়।পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,সহপাঠি প্রান্ত, নাহিদ, মিতুল ,রায়হান ও নাঈম প্রমূখ।
আপলোড তারিখ :
2013-05-12
|