|
আখাউড়ায় ১০টি তাজা বোমা উদ্ধার
এফএনএস (জুটন বণিক; আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়ায় ১০টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পৌরশহরের দূর্গাপুর এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করে পুলিশ। আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ জানান, এলাকাবাসীর মাধ্যামে সংবাদ পেয়ে সকাল পৌনে ৯ টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের উত্তর পাশে পৌরশহরের দূর্গাপুর নামকস্থানে অভিযান চালানো হয়। পরে, সেখানে একটি ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা বোমা উদ্ধার করা হয়। বোমাগুলো লাল টেপ দিয়ে মোড়ানো। উদ্ধার করা বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য থানায় এনে নিরাপদ স্থানে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। তবে কেউ আটক হয়নি বলে তিনি জানান। এলাকাবাসী ও পুলিশের প্রাথমিক ধারণা দুর্বৃত্তরা বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক ছড়াতেই বোমাগুলো এখানে এনে রাখে।
আপলোড তারিখ :
2013-05-18
|