|
পিরোজপুরে লার্নিং এন্ড আর্নিং বিষয়ক দুদিনের কর্মশালা শুরু
এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : পিরোজপুরে আজ থেকে শুরু হয়েছে লার্নিং এন্ড আর্নিং বিষয়ক দু'দিন ব্যাপী কর্মশালা। আজ শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রসাশক অনল চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম খান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় এবং বেসরকারী সংস্থা স্বনির্ভর বাংলাদেশ এর সহযোগিতায় পিরোজপুর জেলা প্রসাশনের উদ্যোগে জেলার ৭২জন প্রশিক্ষনার্থী এ কর্মশালায় অংশ নেন।
আপলোড তারিখ :
2013-05-24
|