
ত্বকের এ টু জেড সমস্যা সমাধান- শুষ্ক ত্বক, বলিরেখা, বুড়িয়ে যাওয়া, ত্বকের জৌলুস হারিয়ে যাচ্ছে? * ঞ্ছ্রণ- শৈশব কৈশোরে ব্রণ ত্বকের একটি অনাকাক্সিক্ষত সমস্যা, জেনে নিন ব্রণের প্রতীকার * ত্বকের তত্ত্বকথা- যথাযথ পরিচ্ছন্নতা, শুষ্ক ত্বক, স্বাভাবিক ত্বক, তৈলাক্ত ত্বক, কম্বিনেশন ত্বক, সব ধরনের ত্বকের পরিচর্যা * এ্যান্টিএজিং- বয়স হলে ত্বকে বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। যথাসময়ে যথাযথ চেষ্টায় ত্বকের বয়স সহজেই রোধ করা সম্ভব * বলিরেখা- বয়স হলে ত্বক হারায় তার স্থিতিস্থাপকতা, নমনীয়তা, ঔজ্জ্বল্য। ঝুলে পড়ে ত্বক, দেখা দেয় ভাঁজ। সঠিকভাবে পরিচর্যা করলে বলিরেখা রোধ করা সম্ভব * সুন্দর ও উজ্জ্বল ত্বক- ত্বকের নিস্তেজ ভাব দূর করতে এবং সহজেই ত্বক ঝকঝকে রাখার পরামর্শ * সেনসিটিভ ত্বকের যত- ত্বক সেনসিটিভ প্রকৃতীর হলে সাধারণত বিভিন্ন সমস্যা ঘন ঘন দেখা দেয়। একটু সতর্ক হলেই কিন্তু সেনসিটিভ ত্বক সুন্দর রাখা সম্ভব, জেনে নিন *ফেইস পারফেক্ট- মুখের বয়সের ছাপ রুখতে সমাধান জেনে নিন * ফিলিং ফ্রেশ- সারাদিনের ত্বকের ওপর ধুলা-ময়লা, তেল জমে ত্বকের জেল্লা নষ্ট হয়ে যায়। সেই জন্য জরুরি নিয়মিত ত্বকের যত * বডি পলিশিং ট্রিটমেন্ট- মখমল, মসৃণ, উজ্জ্বল ত্বক পেতে চান? তার জন্য প্রয়োজন বিশেষ কিছু পদ্ধতির পরিচর্যা ওয়াটার থেরাপি- ত্বক উজ্জ্বল ও ঝকঝকে রাখতে, বয়স রুখতে ওয়াটার থেরাপি *ন্যাচারাল কেয়ার- ফ্রেশ থাকার জন্য প্রয়োজনীয় স্কিন টনিক, রূপচর্চা সম্পর্কিত কিছু ভুল ধারণার সমাধান * সানট্যান- কড়া রোদের প্রকোপেও কিভাবে ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখবেন সেই নিয়ে বিশেষ পরামর্শ * ঋতু বদলে ত্বকের পরিচর্যা- শীত-বর্ষা-গরমে ত্বকের বিশেষ যত। * ত্বক চর্চায় সাবানের ব্যবহার- আধুনিককালে সাবান আর পানির সাহায্যেই ত্বক পরিষ্কার করাটা সব থেকে জনপ্রিয় পন্থা। ত্বকের প্রকারভেদে প্রয়োজন অনুযায়ী ঠিক সাবানটা বেছে নেওয়া দরকার। * ফেশিয়াল কেয়ার-ফেশিয়ালের কাজ হলো মুখের ত্বক পরিষ্কার, ত্বককে বিশ্রাম দেওয়া, আর্দ্র করা, ত্বককে টান টান করে তোলে ত্বকে একটা জেল্লা ফুটিয়ে তোলা। কোন সমস্যার সমাধানে কি ধরনের ফেশিয়াল আপনার উপযোগী জেনে নিন। * ভেষজ উপাদানে ত্বকের যত- রাসায়নিক দ্রব্য অনেক সময় ত্বকের জন্য ক্ষতিকর। কিন্তু পার্র্শ্ব প্রতিক্রিয়াহীন ভেষজ পদ্ধতিতে ত্বকের পরিচর্যা করলে কোন ক্ষতির সম্ভাবনা থাকে না। সহজলভ্য ভেষজ উপাদান দ্বারাও সহজ পদ্ধতিতে ত্বকের যত নেওয়া যায়, তা জেনে নিন।
হেয়ার কেয়ার এন্ড হেয়ার স্টাইল
হেয়ার কেয়ার- রুক্ষ চুল, নিস্তেজ চুল, পাকা চুল উঁকি মারছে? চুল উঠে যাচ্ছে, চুলের সমস্যায় রীতিমতো জেরবার? তাই নিয়ে বিশেষ আলোচনা। * খুশকি থেকে মুক্তি- খুশকি থেকে বাঁচতে এবং খুশকিমুক্ত চুলের জন্য কি কি সাবধানতা অবলম্বন করবেন। ঘরে বসে একটু পরিচর্যার মাধ্যমেই আপনি পেতে পারেন খুশকিমুক্ত ঝরঝরে স্বাস্থ্যোজ্জ্বল চুল। * শ্যাম্পু করার ঠিক পদ্ধতি- চুলের জৌলুস বাড়াতে শ্যাম্পু এবং কন্ডিশনার মাস্ট। নিজের চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিন। জেনে নিন শ্যাম্পু করার ঠিক পদ্ধতি * উঁকুনের সমস্যা- উঁকুন চুলের সৌন্দর্যও নষ্ট করে। উঁকুনের কারণে জ্বর, এ্যানিমিয়া হতে পারে। এর থেকে পরিত্রাণের জন্য কি করবেন, তা জেনে নিন। * চুল উঠে যাচ্ছে- আজকাল সকলেরই বেশি বেশি চুল উঠছে কেন? এই সমস্যা যুবক-যুবতী থেকে বয়স্কদেরও আতঙ্কিত করে তুলছে। চুল পড়ে কেন? এর অনেক কারণ আছে, জেনে নিন। * চুল পড়ার সঙ্গে না লড়ে তার কারণগুলোর বিরুদ্ধে লড়ুন- সত্যিই চুলপড়া মানুষজনকে কি ই না উত্তাল করে তোলে। প্রায়ই চুলপড়ার সঙ্গে লড়তে সবাই কত কি সমাধানের আশ্রয় নেন। জেনে নিন কি ধরনের পরিচর্যার পাবেন সুস্থ মাথার ত্বক, আর মজবুত, স্বাস্থ্যোজ্জ্বল চুল। * লুক চেঞ্জ- কোন মুখে কেমন স্টাইল বা হেয়ার কাট মানাবে * এক ঢাল কালো চুলের রহস্য-মেয়েদের সৌন্দর্যের অন্যতম উপাদান হলো এক ঢাল কালো চুল। রেশমি, মসৃণ চুলের রহস্য ভেদ করার জন্য রইল কিছু পরামর্শ। যুগ এখন সোজা চুলের। যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন মেয়েরা শুধু লম্বাই নয়, কোঁকরানো চুলকে রিবল্ডিং করার মাধ্যমে সোজা করছে। অনুজ্জ্বল ও শুষ্ক চুলকে নিমেষেই করে তুলতে পারেন স্ট্রেইট, সিল্কি এবং উজ্জ্বল * রিবল্ডিংয়ের পরে চুলের যত- চুল রিবল্ডিং করলে বাড়তি কিছু যত প্রয়োজন। তা না হলে ক্ষতি যেমন হতে পারে, আবার সৌন্দর্যটাও ম্লান হতে পারে। * গরমে চুলের যত- নিয়মিত চুলের যত, ট্রিটমেন্ট এবং যথাযথ ডায়েটে গরমে চুলের সমস্যা থেকে সহজে রেহাই আর ঝরঝরে চুল পাওয়ার সহজ উপায় * চুলের প্রোটিন ট্রিটমেন্ট- অতিরিক্ত ধুলো-ময়লা, ঘাম, খুশকির কারণে চুলে প্রকট সমস্যা দেখা দেয়। এর ফলে চুলের আগা ফেটে যায়, চুল ওঠতে শুরু করে এবং চুল হয়ে যায় উষ্কখুষ্ক। চুলের এ ধরনের সমস্যায় প্রোটিন ট্রিটমেন্ট খুব উপকারে আসে * রঙিন চুলের যত- হেয়ার কালার শুধু লুকই বদলে দেয় না, চুলে একটা গ্লো ও সাইনও এনে দেয়। কালার করার পরও কিভাবে চুলের জৌলুস বজায় রাখবেন, জেনে নিন ভাল রাখার বিশেষ উপায়।
মেকআপ
* মেকআপ ট্রিকস- মর্নিং মেকআপ, ইভিনিং মেকআপ। কোন ত্বকে কি রকম মেকআপ, খুঁত ঢাকতে মেকআপ, সারাদিনের মেকআপ নিয়ে সহজ কিছু পরামর্শ। * ডে টু নাইট মেকআপ- সব সময় মেকআপ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এবার সেটা পার্টি মেকআপ হোক কিংবা প্রতিদিনের সাজই হোক, জেনে নিন হালের কয়েকটি মেকআপের কৌশল * সাজের সঠিক কৌশল- কিভাবে মেকআপের ব্যালেন্স বজায় রাখা যায় জেনে নিন। * ফাইন টাচ- সুন্দর মেকআপের মূল কথাই হলো প্রতিটি অংশের মধ্যে যথাযথ সামঞ্জস্য বজায় রাখা * দীর্ঘস্থায়ী মেকআপ- মেকআপ কিভাবে দীর্ঘস্থায়ী করা যায় তার সঠিক কৌশল জানুন। * ওয়াটার গ্রফ মেকআপ- বর্ষার সময় বৃষ্টির ছটায় কিংবা ভ্যাপসা গরমে অতিরিক্ত ঘেমে নষ্ট হয়ে যেতে পারে আপনার মেকআপ। তাই মেকআপ নিতে হবে সম্পর্ণ ওয়াটার প্রফ প্রোডাক্ট দিয়ে। এতে দীর্ঘ সময় ধরে ভাল রাখা যায় মেকআপ। * মিনারেল মেকআপ- গরমে ত্বকের জন্য উপযুক্ত হালকা ও ফ্রেশ মিনারেল মেকআপ * মেকআপ মিথস- ব্লাশার, আইলাইনার, লিপগ্লস, লিপস্টিক-ব্যবহার করার বিশেষ টিপস * মনসুন মেকআপ- ভারি মেকআপের চেয়ে হালকা মেকআপই বর্ষার সময়ের জন্য উপযুক্ত * শীতে সাজুন সানন্দেণ্ড শীতকালটা সাজগোজের জন্য আরামদায়ক ঋতু। এ সময়ে আবহাওয়া ঠাণ্ডা থাকে বলে স্বস্তিমত মেকআপ করা যায়। ত্বকের শুষ্কতাই এই ঋতুর প্রধান সমস্যা। এই বিষয়টা মাথায় রেখেই করতে হবে রূপ সজ্জা। * নিজেই করুন পার্টি মেকআপ- একটু সময় হাতে নিয়ে নিজেই করে নিন পার্টি মেকআপ। ঘরে বসে কিভাবে পার্টি সাজ নিজেই করবেন জেনে নিন। *ঝটপট সেজে নিন- বর্তমানে নারীকে ঘরে বাইরে সব দিকে সামাল দিতে হয়। তাই প্রসাধনের পেছনে সারাদিন ব্যয় করা তাদের পক্ষে সম্ভব নয়। অল্প সময়ে চট জলদি সাজের কিছু টিপস। * মেকআপ তোলার নিয়ম- মেকআপ করার পর জরুরি হলো ঠিকমতো তুলে নেয়া। মেকআপ যেমন যত নিয়ে করতে হয়, তেমনি তুলতেও হয় যত নিয়ে। ঠিকমতো মেকআপ না তুললে হতে পারে ব্রণসহ নানা সমস্যা। জেনে নিন সঠিকভাবে মেকআপ তোলার নিয়ম। * মেকআপ কিটের যত- যথাযথভাবে কসমেটিকস ব্যবহার করুন। কসমেটিকস ব্যবহারের পর কিভাবে কসমেটিকস এর যত নেবেন জেনে নিন তার কিছু টিপস। * লিপ কেয়ার- ঠোঁটের সৌন্দর্য ধরে রাখার জন্য নিয়মিত নিতে হবে ঠোঁটে বিশেষ যত। জেনে নিন লিপগ্লজ বা লিপস্টিক ব্যবহারের সঠিক পদ্ধতি। * সানস্ক্রিন কেন জরুরি- প্রখর গরমেও উজ্জ্বল থাকার জন্য সানস্ক্রিন। সানস্ক্রিন বিশেষ সান প্রটেকশন ফরমূলায় তৈরি, ফলে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে ত্বককে বিশেষভাবে রক্ষা করে। * ময়েশ্চারাইজার- মসৃণ ও নরম ত্বকের জাদুকাঠি ময়েশ্চারাইজার। সুন্দর ও কোমল ত্বকের জন্য ময়েশ্চারাইজিং একান্ত জরুরি। কোন ত্বকে কি রকম ময়েশ্চারাইজার ভাল, জেনে নিন ব্যবহার ও উপকারিতা। * কাজলেই হয়ে উঠুন অনন্যা- চোখ জোড়াকে আকর্ষণীয় মায়াময় করে তোলা যায় সামান্য একটু কাজলের ছোঁয়ায়। তবে পরিবেশ, বয়স ও পোশাক অনুযায়ী কাজলের ব্যবহার সঠিক হতে হবে। না হলে পুরো সাজটাই মাটি। জেনে নিন চোখ অনুযায়ী কাজলের সঠিক ব্যবহার। * চোখের যত- চোখের চারপাশের ত্বক খুবই স্পর্শকাতর, সচেতন থাকুন ও বিশেষ যত নিন এই সেনসেটিভ অংশের।