|
দুর্গাপুরে বন আইনে সাজাপ্রাপ্ত ৫ আসামী গ্রেফতার
এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে বন আইনের ১৬(ক) ধারার মামলার সাজাপ্রাপ্ত ৫ আসামীকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ । মামলার বিবরণে জানা যায় ২০০২ ইং সালে দুর্গাপুরে ফরেষ্টার বাদী হয়ে এ মামলা হয়েছিল। ইতিমধ্যে মামলাটির রায় ঘোষণা করেন নেত্রকোনা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১। দীর্ঘ ১০ বছর পর দুর্গাপুর থানার এস,আই ফরিদ উদ্দিনের নেতৃত্বে একটি পুলিশ দল সাঁরাশি অভিযান চালিয়ে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ৪টি গ্রাম থেকে গত শনিবার ৫ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেন। আসামীরা হলেন জগৎকুড়া গ্রামের আহাম্মদ আলীর পুত্র আব্দুর রাজ্জাক(৪৮), আড়াপাড়া গ্রামের মুনসুর আলীর পুত্র লালমিয়া(৪৬), নেথপাড়া গ্রামের কুদ্দুছ আলীর পুত্র ফজলু মিয়া (৪৫) ও ছামছুল হকের ছেলে নিমাই(৩৮), বায়ইপাড়া গ্রামের রহিম মিয়ার পুত্র ছোট্র আবু(৪০)। প্রত্যোকের ৬ মাস করে কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাস করে কারাদন্ড প্রদান করেণ আদালত।
আপলোড তারিখ :
2013-06-16
|