তাজা খবর : 
 
 
2013-05-22
দুর্গাপুরে অপহৃত হেলেনা ১১দিন পর উদ্ধার
এফএনএস (রফিকুল ইসলাম; দুর্গাপুর, রাজশাহী) : নেত্রকোনার দুর্গাপুরে গত ১০ মে উপজেলার পূর্ব বাকলজোড়া গ্রামের জহির উদ্দিন ও নূরুন্নাহারের মাদ্রাসা পড়য়া ৫ম শ্রেনীর কন্যা হেলেনা আক্তার(১২)কে অপহরনের পর ২১মে মঙ্গলবার গভীর রাতে দুর্গাপুর থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ মে হেলেনা স্থানীয় পূর্ব বাকলজোড়া নোয়াবন্ধ মাদ্রাসায় পড়াশুনা ও ছুটির পর বাড়ী ফেরার সময় আগে থেকেই অপেক্ষমান পার্শবর্তী ...বিস্তারিত

2013-05-22
মোহনপুরে মানতার জীবন যাপন করছেন ২০ জন ব্যবসায়ী
এফএনএস(এম.এম মামুন.মোহনপুর.রাজশাহী) : রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল হাটের সরকারি ভি.পি জমির উপর অবস্থিত ২০টি দোকান ঘর বন্ধ করে দিয়েছে এলাকার দুই প্রভাবশালী ব্যক্তি। ওই দুই ব্যক্তি প্রতারণার হাত থেকে রক্ষা এবং দোকান চালুর জন্য গতকাল বুধবার প্রায় ১৮ জন দোকান মালিক স্বক্ষর করে উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার ভূমিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এলাকায় সরেজমিনে গিয়ে জানা গেছে. মোহনপুর উপজেলার ধুরইল হাটে আব্দুর ওহাব ...বিস্তারিত

2013-05-22
সিরাজগঞ্জে ২ ছিনতাইকারী আটক মাইক্রোবাসে আগুন
এফএনএস (শরীফ আহমদ ইন্না; সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জে ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

এসময় ছিনতাইকারীদের ব্যবহৃত মাইক্রোবাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

এঘটনায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়লে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানায় আজ বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বর থেকে একটি মাইক্রোবাস ২ জন যাত্রী নিয়ে ...বিস্তারিত

2013-05-22
বগুড়ায় কতিপয় অসাধু এসআই টিএসআই হাবিলদারের কারনে পুলিশের মাদক বিরোধী অভিযান বজ্রমুষ্টি ফস্কা গিট্টুতে পরিনত হচ্ছে
এফএনএস (ম,রফিক,বগুড়া ) : বগুড়া পুলিশের কতিপয় সদস্য ও স্থানীয় পুলিশ ফাঁড়ীর দায়িত্বে থাকা কতিপয় কর্মকর্তাদের ক্ষমতার অপব্যাবহার অনৈতিক কর্মকান্ড ও সেচ্ছাচারিতার কারনে বগুড়া জেলা পুলিশ সুপারের ঐকান্তিক চেষ্ঠা বজ্রমুষ্ঠি ফস্কা গিট্টুতে পরিনত হতে চলেছে। ফলে শহর ও জেলার বিভিন্ন স্থানে মাদকের কালো হস্ত আবারো প্রসারিত হচ্ছে ।
জানা গেছে , মাদকের ভয়াবহ প্রসার রোধে বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম এর বগুড়ায় যোগদানের পর ...বিস্তারিত

2013-05-22
পোরশায় ব্র্যাকের এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :পোরশার ছাওড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ব্র্যাক ওয়াশ কর্মসূচি আওতায় দিনব্যাপি এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম। কর্মশালায় নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানা ও স্বাস্থ্য পরিচর্যা বিষয়ের উপর বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াশ কর্মসসূচির সিনিয়র উপজেলা ম্যানেজার মোখলেছুর রহমান। কর্মশালা সঞ্চালনা করেন কর্মসূচি সংগঠক তারিফুর রহমান। অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা সদস্য , শিক্ষক, ...বিস্তারিত

2013-05-22
বাঘায় এক ব্যবাসায়ীর পথরোধ করে টাকা ছিনতাই
এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর এক ব্যাসায়ীর পথরোধ করে ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে দুই লক্ষ টাকা ছিনিয়ে নেযার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ী মফিজকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় গম ক্রয়ের জন্য চকসিংগা গ্রামের বাবলু হোসেনের নিকট থেকে দুই লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরছিল মফিজ। পথিমথ্যে ৫/৬ জনের একটি দল পথরোধ ...বিস্তারিত

2013-05-22
সাপাহারে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার
এফএনএস (মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ) : সাপাহারে রসুলপুর পূর্বপাড়া ফাঁকা মাঠের মধ্যে থেকে বামনপাড়া বিজিবি ক্যাম্পের টহলদল পরিত্যাক্ত অবস্থায় ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ।
থানার এস আই শাহীন রেজা জানান, গত সোমবার রাত ৯টার সময় বামনপাড়া ক্যাম্পের টহলদল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রসুলপুর পূর্বপাড়া মাঠের মধ্যে একদল মাদক পাচারকারী ভারত থেকে ফেন্সিডিল নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাতের বেলা অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল ...বিস্তারিত

2013-05-22
ঈশ্বরদীতে আল হেরা ইসলামী বীমার নামে আবু জাফর সাঈদ ও ফেরদৌসী খাতুনের কোটি টাকার বাণিজ্যে
এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর আল হেরা ইসলামী বীমা ও ডিপিএসর নামে ঈশ্বরদীর বিভিন্ন অঞ্চল থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। অপরদিকে প্রতারিত হয়ে অনেকটাই নিরূপায় আল হেরা বীমার গ্রাহকরা টাকা হারিয়ে চোখের জলে বুক ভাঁসিয়ে চলেছেন।
ঈশ্বরদী রেশম বীজাগারে (তুত ফার্ম) কর্মরত খোদেজা খাতুন ২০০৮ সালে অরণকোলা গ্রামে থাকা অবস্থায় ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ...বিস্তারিত

2013-05-22
গোদাগাড়ীতে পদ্মায় বিষ প্রয়োগে মাছ নিধনকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার
এফএনএস (রিমন রহমান; গোদাগাড়ী, রাজশাহী) : রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে অবৈধ ভাবে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ নিধন চক্রের ৩ সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পুলিশ ও মৎস্য অফিস সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত নিধন চক্রের ৩ জন হলো উপজেলার মাটিকাটা গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আঃ বারী (৫৫) ও তার সহদোর এমদাদুল ইসলাম (২৮) এবং মেডিকেল মোড়ের কাকড়াপাড়া গ্রামের আজাদ আলীর ছেলে উজ্জ্বল ...বিস্তারিত

2013-05-22
সারিয়াকান্দিতে জেলা প্রসাশক কে সংবর্ধনা ও মত বিনিময় অনুষ্ঠান
এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) :গতকাল বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ ও প্রসাশন কর্তৃক মত বিনিময় সভায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেলে বগুড়ার জেলা প্রসাশক শফিকুর রেজা বিশ্বাসকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, পানি উন্নয়ন বোর্ডের এক্সিএন নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ...বিস্তারিত

 
 
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত